কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় মঙ্গলবার (২ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের চিংড়িজোন নতুনঘোনা এলাকায় তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতন্ডার জেরে ছুরিকাঘাতে মো. আজিজুর রহমান (৩৫) নামে এক চিংড়িঘের কর্মচারী খুন হয়েছেন।
নিহত আজিজ ডুলাহাজারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ বালুচর এলাকার ছালেহ আহমদের ছেলে ও চিংড়িঘের কর্মচারী।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মো. সিরাজুম মুনির বলেন, আজিজের পেটের ডান পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবদুল জব্বার বলেন, নিহত আজিজের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews