দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের ঘোড়াঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দু’টি পরিবারের ৭টি ঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। এতে ঘরের টিনের চালা ও আসবাবপত্রসহ আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবার দুটির দাবি।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউপির রানীগঞ্জ বাজারের দক্ষিন দেবীপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার দুটির বাড়ি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম ও সিংড়া ইউপির চেয়ারম্যান মো. সাাজ্জত হোসেনসহ অনেকে।
ঘোড়াঘাট ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার দুটির ক্ষয়ক্ষতির পরিমান ৫ থেকে সাড়ে ৫ লক্ষ টাকা হতে পারে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছি।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews