ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলার দরজা পুরুরা গ্রামে শিল্পী আক্তার (২২) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ এ ঘটনায় তুহিন শেখ (২৮) নামে এক জনকে আটক করেছে। শিল্পী দরজা পুরুরা গ্রামের শাহজাহান মোল্যার মেয়ে বলে জানা যায়।

নিহতের পরিবারের দাবি, স্বামী রানা শেখ (৩০) মাদকাসক্ত। শিল্পীকে যৌতুকের দাবিতে হত্যা করা হয়েছে।
সালথা থানার অফিসার ইনচার্জ মো. আলী জিন্নাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে শুক্রবার রাত সাড়ে ৮টার সময় বাড়ির পাঁশের মাঠের মধ্যে থেকে গলা কাটা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে, তার স্বামী রানা শেখ ও তার সহযোগিরা তাকে গলা কেটে হত্যা করেছে। আর এ ঘটনায় রানার এক সহযোগি পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। আজ শনিবার লাশটি ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাবো।
এদিকে এ ঘটনায় স্বামী রানা শেখকে ( প্রধান আসামি) ও তার সহযোগি তুহিন সেখকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের পিতা।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews