আইএনবি ডেস্ক: রাজধানীর গুলশান-২ এর একটি চায়ের দোকানের ভেতর থেকে শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দুইজনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ তথ্য জানিয়েছে পুলিশ।
নিহত দুইজনের মধ্যে একজন ৮০ বছরের বৃদ্ধ এবং আরেকজন ১৬ বছরের তরুণ। বৃদ্ধের নাম মো. রফিক। তার বাড়ি বরিশাল সদরে দবদবিয়া গ্রামে। আরেকজন হলেন মো. সাব্বির। তার বাড়ি ময়মনসিংহের গরীপুর জেলার রায়গঞ্জ বাজার বেপারী পাড়ায়।
গুলশান থানার ওসি তৌহিদ আহমেদ বলেন, গুলশান-২ থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে তাদের গলা কেটে হত্যা করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ দুটি সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হবে। তারা ওই চায়ের দোকানে কাজ করতো বলে জানা গেছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews