গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে যোগীতলা বিদ্যাপুকুর এলাকায় পরিত্যক্ত জমি থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম, পরিচয় জানা যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক জানান, রবিবার সকালে সিটি করপোরেশনের বাসন থানার যোগীতলা বিদ্যাপুকুর এলাকায় স্থানীয় নুরুল হক মোক্তারের বাড়ির পাশে ধানের পরিত্যক্ত জমিতে ১০/১২ বছর বয়সী অজ্ঞাত এক শিশুর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আরও জানান, ভিকটিম শিশুটির শরীরের বিভিন্ন স্থানে নতুন ও পুরাতন পোড়া ও কাটা দাগ আছে। ধারণা করা হচ্ছে, ভিকটিম শিশুটি কারো বাসার কাজের মেয়ে। নানা সময় ভিকটিম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে। দুর্বৃত্তরা ৮/১০ ঘণ্টা আগে তাকে হত্যার পর লাশ ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির পরিচয় শনাক্তসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews