গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ রয়েছে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ।
জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেসের একটি বগি রাজেন্দ্রপুরে লাইনচ্যুত হয়েছে। আপাতত ঢাকার সাথে ময়মনসিংহের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews