গাজীপুর প্রতিনিধি:গাজীপুরে শনিবার (১৪ নভেম্বর) ভোর ৫টার দিকে সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় ঝুট গুদাম ও দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুভাষ বাড়ই জানান, আমবাগ পশ্চিম পাড়া এলাকায় ভোর ৫টার দিকে একটি ঝুট গুদাম ও তিনটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ও ডিবিএল ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। একপর্যায়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন তাঁরা।
অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews