আন্তর্জাতিক ডেস্ক: খবর আনাদোলু এজেন্সির থেকে জানা যায়, গত ২৪ ঘন্টায় গাজা উপত্যকার ধ্বংসস্তূপ থেকে আরো ২৫টি লাশ উদ্ধার করেছে ফিলিস্তিনি চিকিৎসক ও উদ্ধারকারী দল। এর মধ্য দিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যা যুদ্ধে মোট নিহতের সংখ্যা ৪৮ হাজার ২৬৪ জনে দাঁড়িয়েছে। ।
শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় আরও ১২ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এতে করে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা ১ লাখ ১১ হাজার ৬৮৮ জনে পৌঁছৈছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
গাজায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তিন-পর্যায়ের এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বন্দি বিনিময় এবং স্থায়ী শান্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যমাত্রাও রয়েছে।
মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব থাকা সত্ত্বেও ইসরায়েল দীর্ঘদিন ধরে অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছিল।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews