গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সোমবার রাতে উপজেলার আরাজি সাহাপুর গ্রাম থেকে বহুল আলোচিত মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলার আসামি ঠাণ্ডা মিয়াকে (৪৪) হেরোইনসহ গ্রেফতার করেছে পুলিশ।

ঠাণ্ডা মিয়া ওই গ্রামের মৃত মমতাজ আলীর ছেলে। সে দীর্ঘদিন ধরে সিন্ডিকেট গঠন করে মাদক ব্যবসা করে আসছিলেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বলেন, 'ঠাণ্ডা মিয়ার বসতবাড়ি থেকে ১০০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করার হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।'
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews