মেহেরপুর প্রতিনিধি:সোমবার (১ আগস্ট) সকাল ৭টার দিকে গাংনী উপজেলার কামারখালী মাঠে জমির পাট কাটাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে সাবেক ইউপি সদস্যসহ উভয়পক্ষের ৭ জন আহত হয়েছেন।
আহতরা হলেন-ষোলটাকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শিমুলতলা গ্রামের সাবেক মেম্বর সিদ্দিকুর রহমান (৬০), তার ছেলে বকুল হোসেন (৩৫), মৃত মুনছুর আলীর ছেলে মিলন হোসেন (৩৪) ও আতিয়ার রহমান (৩৮)।
অপরপক্ষের আহতরা হলেন-তফেল উদ্দীনের ছেলে সাইদুল ইসলাম (৩৮), ইয়ামিন হোসেন (৩২), আব্দুস সালাম (৪০)।
আহতদের গাংনী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষই মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
গাংনী হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক শিবা রানী বলেন, আহতদের ধারালো অস্ত্র ও লাঠি সোঠার আঘাতের চিহ্ন রয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews