মেহেরপুর প্রতিনিধি: গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের কালিতলাপাড়া এলাকায় বাঁশ কাটাকে কেন্দ্র করে ছেলের দা-য়ের কোপে বাবা আফিল উদ্দীন (৬৫) নিহত হয়েছেন।
নিহত আফিল উদ্দীন হাড়াভাঙ্গা গ্রামের কালিতলাপাড়া এলাকার মৃত ইদালীর ছেলে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালের দিকে বাঁশ কাটাকে কেন্দ্র বাবার সঙ্গে ছেলের সুজন আলীর বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সুজনের হাতে থাকা দা দিয়ে বাবা আফিল উদ্দীনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে রওনা দিয়েছেন। ঘাতক ছেলেকে গ্রেফতারের চেষ্টা চলছে।
আইডএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews