আইএনবি নিউজ: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৮৩ জন। নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৬৯৫ জন। ফলে সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়ালো দুই লাখ ৩৪ হাজার ৮৮৯ জনে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৬৯৫ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৫৬ শতাংশ। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ লাখ ৪১ হাজার ২১৮ টি।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬৬৮ জন। এ নিয়ে সুস্থ হলেন মোট এক লাখ ৩২ হাজার ৯৬০ জন।
আইএনবি/বি.ভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews