আইএনবি ডেস্ক: দুর্নীতি দমন কমিশন (দুদক) ক্যাসিনো কাণ্ডে অভিযানের অংশ হিসেবে জি কে শামীমের ক্যাশিয়ার হিসেবে পরিচিত গণপূর্ত মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখার সিনিয়র সহকারী প্রধান মুমিতুর রহমান ও তার স্ত্রী জেসমিন আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করা হয়। ক্যাসিনো কাণ্ডে অভিযানের অংশ হিসেবে এই দম্পত্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দুদকের উপপপরিচালক সালাহউদ্দিন আহমেদ।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews