গণঅধিকার পরিষদের প্রথম কাউন্সিলে সভাপতি হিসেবে জয়লাভ করেছেন নুরুল হক নুর। আর সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন মুহাম্মদ রাশেদ খান। তবে নির্বাচিত হতে পারেননি শেষ মুহূর্তে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়া রেজা কিবরিয়াপন্থি হাসান আল মামুন।
সোমবার (১০ জুলাই) নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন আরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার তোফাজ্জল হোসেন ও তৌফিক শাহরিয়ার।
এছাড়া উচ্চ পরিষদের নির্বাচনের সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে জয়লাভ করেন আবু হানিফ।
বিজয়ী বাকি সদস্যরা হলেন— শাকিলউজ্জামান, হানিফ খান সজিব,শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, আব্দুজ জাহের, অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী ও জসিম উদ্দিন। এতে প্রার্থী ছিলেন ১৮ জন।
উচ্চতর পরিষদে ভোটার সংখ্যা ১২৬ জন। এতে ভোট পড়েছে ৮৩টি। আর বাতিল হয়েছে দু’টি ভোট।
এনএ/জেডএইচ/
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews