আইএনবি নিউজ: সোমবার (৪ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৮টা ১০ মিনিটে এমিরেটস এয়ার লাইন্সের একটি ফ্লাইটে ঢাকা পৌঁছাবে মুক্তিযোদ্ধা ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মরদেহ।

তিনি বলেন, খোকার পুরো পরিবার বৃহস্পতিবার দেশে ফিরবে।
সাদেক হোসেন খোকা নিউইয়র্ক সময় রাত ২:৫০ মিনিটে ও বাংলাদেশ সময় সোমবার দুপুর ১:৫০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ক্যান্সার আক্রান্ত খোকা নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়েন ক্যাটারিং ক্যান্সার ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews