কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের সদর উপজেলার পূর্ব লারপাড়া প্রাথমকি বিদ্যালয় বাসটার্মিনাল এলাকায় সোমবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে কিশোরকে মারধরের ঘটনায় ছুরিকাঘাতে দু'ভাইকে হত্যার অভিযোগ উঠেছে কিশোরের স্বজনদের বিরুদ্ধে।
নিহতরা হলেন- সদর উপজেলার ঝিলংজা পূর্ব লারপাড়া এলাকার আবদুল হামিদ মনু ড্রাইভারের ছেলে শহিদুল ইসলাম সাইদুল (৩০) ও তার ছোট ভাই কায়সার হামিদ (২৮)। তারা সম্পর্কে চাচাত ভাই।
স্থানীয়দের বরাতে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ঝিলংজা প্রাথমিক বিদ্যালয়ের পাশে খালি মাঠে একদল কিশোর ব্যাডমিন্টন খেলছিল। এ সময় কায়সার ও সাইদুল গিয়ে কিশোরদের ব্যাড নিয়ে খেলার চেষ্টা করে। তখন এলাকার খলিলুর রহমানের ছেলে আতিক নামে ওই কিশোর তাদের সঙ্গে খারাপ আচরণ করলে কায়সার ও সাইদুল তাকে মারধর করে। আতিক বিষয়টি পরিবারকে জানালে তার বড় ভাই জয়নাল, কামাল ও চাচাত ভাই মিজানসহ অন্যরা ধারালো অস্ত্র নিয়ে কায়সার ও সাইদুলের ওপর হামলা চালায়। একপর্যায়ে দুই ভাইয়ের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান তারা। আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে কায়সার ও সাইদুল মারা যান।
ওসি জানান হামলাকারিদের ধরতে পুলিশ পুরো লারপাড়ায় অভিযান চালাচ্ছে ।
আইএনবি/ বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews