খুলনা প্রতিনিধিঃ খুলনা মহানগরের ফেরিঘাট মোড়ের একটি মার্কেটে মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোর ৬টার দিকে আগুনে পুড়ে গেছে পুরনো কাপড়ের ছোট-বড় ৩৫টি দোকান। তবে এতে কেউ হতাহত হয়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এসে আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ইকবাল বাহার বুলবুল জানান, ভোর সাড়ে ৬টার দিকে তারা ফেরিঘাট মোড়ের পুরনো কাপড়ের দোকানে আগুন লাগার খবর পান।খবর পেয়ে ফায়ার সার্ভিসের বয়রা ও টুটপাড়া স্টেশন থেকে আটটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৩৫টি দোকান পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে মার্কেটের শীত পোশাকের দোকানে আগুনের ধোঁয়া দেখা যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews