খুলনা প্রতিনিধি: খুলনায় ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ঝড়ো বাতাসে গাছ ভেঙে অন্তত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উপকূলীয় দাকোপ উপজেলায় প্রমিলা মন্ডল (৫২) এবং অন্যজন দিঘলিয়া উপজেলায় আলমগীর মিস্ত্রী (৩৫)।

দক্ষিণ দাকোপে গাছ চাপায় রোববার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে এ নারীর মৃত্যু ঘটে। একই দিন সকাল সাড়ে ১০টায় দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ৯নং কাতানিপাড়া গ্রামে আলমগীর মিস্ত্রী গাছ চাপায় নিহত হয়।
দাকোপের উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ জানান, নিহত প্রমিলা দক্ষিণ দাকোপের প্রাধমিক বিদ্যালয় সাইক্লোন শেল্টারে রাতে আশ্রয় নিয়েছিলেন। সকালে তিনি সাইক্লোন শেল্টারের পাশে নিজের বাড়িতে গিয়ে রান্না শুরু করেন। এ সময় ঝড় শুরু হলে তার বাড়ির পেছনের একটি বড় গাছ ভেঙে পরে। ঘটনাস্থলেই প্রমিলা মন্ডল মারা যান।।
আইএনবি/বিভূঁইয়
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews