খুলনা প্রতিনিধি: খুলনায় ট্রাক চাপায় সোমবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে মহানগরীর দৌলতপুরের মিনাক্ষী মোড়ে মুসাব্বির হোসেন ( ৩৪) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি পুলিশ কমিশনার ( ট্রাফিক) মনিরা সুলতানা।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, সহকারী পুলিশ কমিশনারে (খালিশপুর) বডিগার্ড কনস্টেবল মোসাব্বির হোসেন দৌলতপুরস্থ যশোর সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় তাকে দ্রুতগামী একটি ট্রাক চাপা দেয়। মারাত্মক আহত কনস্টেবল মোসাব্বিরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews