খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে একই স্থানে
একই সময়ে, বিএনপি ও ছাত্রলীগের ডাকা সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির কারণে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
সোমবার (২৯ আগস্ট) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এ আদেশ।
পৌর শহরের মাস্টারপাড়া সিনেমাহল এলাকা থেকে পৌরভবন এলাকায় এ ১৪৪ ধারা জারি করা হয়। রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দোকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত রবিবার (২৮ আগস্ট) মধ্য রাতে এ আদেশ জারি করেন। তিনিই বিষয়টি নিশ্চিত করেছেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews