আইএনবি ডেস্ক: জাতীয় দলের ক্রিকেটার আল-আমিন হোসেনের বিরুদ্ধে স্ত্রী ইসরাত জাহানের করা মামলায় হাজিরা না দেয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার (১২ অক্টোবর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালতে আল-আমিনের জবাব দাখিলের জন্য দিন ধার্য ছিল। এদিন আল-আমিন আদালতে উপস্থিত হতে পারেননি। তারপক্ষে আইনজীবী সময়ের আবেদন করেন। অপরদিকে আল আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত আল আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বাদীপক্ষের আইনজীবী শামসুজ্জামান গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি জানান।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews