আইএনবি নিউজ: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রধান অতিথির হিসেবে রোববার বিকেলে জামালপুরের ইসলামপুর কলেজ মাঠে মুক্তিযোদ্ধা সমাবেশে বলেন, ‘ক্যাসিনো মার্কা যুবলীগ আমাদের প্রয়োজন নেই। আমরা শেখ ফজলুল হক মনির আদর্শে গড়া যুবলীগ চাই।

মুক্তিযোদ্ধা সমাবেশে মন্ত্রী বলেন, ‘স্বাধীনতা বিরোধী, রাজাকার ও বিতর্কিত ব্যক্তিরা মুক্তিযুদ্ধের তালিকায় থাকতে পারবে না। যদি এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়, তবে তাদের বাদ দিয়েই তালিকা তৈরি করে ডিজিটাল পরিচয় পত্র দেওয়া হবে।’
ইসলামপুর উপজেলা প্রশাসন আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। এতে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম, ইসলামপুর আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মাদ বাকি বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জামাল আব্দুন নাসের বাবুল, ইসলামপুর পৌরসভার মেয়র মো. আব্দুল কাদের শেখ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভারপ্রাপ্ত কমান্ডার সুজায়েত আলী ফকির প্রমুখ।
এর আগে মন্ত্রী ১ কোটি ৯৯ লাখ ২৮ হাজার টাকা ব্যয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্ধোধন করেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews