আইএনবি ডেস্ক:: বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক (ডিজি) হিসেবে রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে, বর্তমান মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলীকে বাংলাদেশ নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews