আইএনবি ডেস্ক: ঢাকার কেন্দ্রীয় কারাগারের দুইজন কয়েদির মৃত্যু হয়েছে। এরা হচ্ছেন শফিকুল ইসলাম (৫০) ও কয়েদি শহিদুল ইমলাম বুলবুল বাবুল (৪৮) ।
সোমবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শফিকুলকে কেন্দ্রীয় কারাগার থেকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর কয়েদি শহিদুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কারারক্ষী আবদুল কাদের জানান, শফিকুল ইসলামের বাবার নাম মৃত কফিল উদ্দিন। তিনি কোনো মামলার আসামি, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কয়েদি শহীদুল ইসলামের মৃত্যুর বিষয়ে কারারক্ষী মো. আলআমিন জানান, গত ২১ সেপ্টেম্বর কারাগার থেকে ঢাকা মেডিক্যালের ২১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় শহিদুল ইমলাম বুলবুল বাবুলকে। পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।
বর্তমানে লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews