কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের হালসা গ্রামের নিজ বাড়িতে সোমবার রাত ৯টার দিকে মনির হোসেন (৫০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত মনির হোসেন ওই এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি পেশায় একজন কৃষক। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় নিহত মনিরের ছেলে আব্দুল্লাহকে (২৫) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews