কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে জাহিদুল ইসলাম (৩০) নামের এক ভ্যানচালককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ওবাইদুর রহমান জুয়েলকে (৩২) আটক করেছে পুলিশ। নিহত জাহিদুলের বাড়ি খোকসা উপজেলার সাতপাঁখিয়া গ্রামে। তিনি রিয়াজ উদ্দিনের ছেলে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
আটককৃত জুয়েলের বাড়ি কুমারখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১ টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় জাহিদুলের সঙ্গে জুয়েলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জুয়েল তার কাছে থাকা ছুরি দিয়ে জাহিদুলের গলায় আঘাত করেন। এতে জাহিদুল গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জাহিদুলকে মৃত ঘোষণা করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, ঘাতক জুয়েলকে আটক করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews