মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পাহাড়ি এলাকায় আরও জঙ্গি আস্তানার সন্দেহে অভিযানে নেসেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিসিটিসি)।
আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে আটক জঙ্গিদের নিয়ে অভিযানে যায় সিসিটিসি দল। অভিযানে নেতৃত্বে রয়েছেন সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।
উল্লেখ্য, গতকাল সোমবার সকালে কর্মধা ইউনিয়নের আছকরাবাদ বাজার থেকে স্থানীয় লোকজন ১৭ জন জঙ্গিতে আটক করেন। খবর পেয়ে থানা পুলিশ ও পরে কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি) ঘটনাস্থলে আসে।
সোমবার রাত সাড়ে আটটায় আটক জঙ্গিদের জিজ্ঞাসাবাদ শেষে পুলিশী পাহারায় মৌলভীবাজার জেলা পুলিশ লাইনে নেওয়া হয়। পরে প্রেস সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ১৭ জন জঙ্গি সদস্যদের আটকের বিষয়টি নিশ্চিত করে সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews