কুমিল্লা প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সুজাতপুর এলাকায় অভিযান চালিয়ে দশ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই মোটরসাইকেল আরোহীকে গ্রেপ্তার করেছে র্যাব।

গ্রেপ্তার হওয়া দুইজন হচ্ছে, কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি এলাকার মৃত হাসমত আলীর ছেলে আশরাফ মাহমুদ আক্কাছ (৩৫), একই উপজেলার সুজানগর এলাকার মো. শাহ আলম মিয়ার ছেলে মো. রিয়াজ (২০)। মঙ্গলবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
কুমিল্লা র্যাব ১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ আসামিরা জানান দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম ও কক্সবাজার থেকে মাদকদ্রব্য এনে কুমিল্লা জেলা শহরসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews