কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর চর্থা বড় পুকুরপাড় এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ফয়সাল ইসলাম হৃদয় (২০) নামের এক যুবক মারা গেছেন।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহমেদ সানজুর মোর্শেদ রোববার (১ জানুয়ারি) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।
নিহত হৃদয়ের বড় বোন শিউলি আক্তার জানান, গত বিশ্বকাপে আর্জেন্টিনার সমর্থন করেছিলেন হৃদয়। আর্জেন্টিনা জয়ী হলে অন্যদের সঙ্গে হৃদয়ও আনন্দ মিছিল করেন। এসময় স্থানীয় কয়েক যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। সে সময় ওই যুবকরা হৃদয়কে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়ভাবে বিষয়টি মিমাংশা হয়।
গতকাল শনিবার রাত দেড়টার দিকে হৃদয়সহ তারা বন্ধুরা বাড়ির পাশে পিকনিক করছিলো। তখন হৃদয়কে খবর দিয়ে ডেকে নিয়ে যায় কয়েকজন যুবক। সেখানে ওই যুবকরা হৃদয়ের হাত পায়ের রগ কেটে দেয়। এছাড়াও তাকে কুপিয়ে আহত করে তারা। পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় হৃদয়কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।
ওসি আহমেদ সানজুর জানান, নিহতের লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews