কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার স্কুলে স্কুলে পানি ঘণ্টা চালুর নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান। তীব্র দাবদাহের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি এড়াতে রবিবার (২৮ এপ্রিল) স্কুল খোলার দিন এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেন তিনি।
প্রজ্ঞাপনে বলা হয়, সারাদেশের উপর দিয়ে প্রবাহমান তীব্র দাবদাহের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম চলাকালীন প্রতি ঘণ্টায় একটি বিশেষ ঘণ্টা ধ্বনি নিশ্চিত করতে হবে, যা ‘পানির ঘন্টাধ্বনি’ নামে অভিহিত হবে। এসময় সকল শিক্ষার্থী স্বাস্থ্যঝুঁকি এড়াতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করবে।
২৮ এপ্রিল থেকে তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম চলাকালীন "পানির ঘণ্টা ধ্বনি" ব্যবহার নিশ্চিত করা হবে। এসময় তিনি সকল শিক্ষার্থীর প্রতি ঘন্টায় পর্যাপ্ত পানি পানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্কুল কর্তৃপক্ষকে অনুরোধ করেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews