কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীর চকবাজার এলাকার তেহরি পট্টিতে গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে আগুনে দশটি দোকান পুড়ে ছাই গেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ বৃহস্পতিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বজলুর রশিদ।
বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ পারভেজ জানান, অগ্নিকাণ্ডে চালের গুদাম, মোবাইল ফোনের দোকানসহ ১০টি দোকান পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি ।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews