কুষ্টিয়া প্রতিনিধি:পরকীয়ার জের ধরে কুষ্টিয়ার কুমারখালীতে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। চাচাতো বোনের উঠান থেকে স্বপন আলী (২৭) নামের ওই যুবকের হাত ও পা ভাঙা, মাথার চুল কাটা ও রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকিবুল ইসলাম জানান, রাতের কোন এক সময় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা খবর দিলে সকালে কুমারখালী পৌরসভার ৮ নং ওয়ার্ডের জালাল মোড় এলাকার আসাদের বাড়ির উঠান থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত যুবকের মাথার চুল কাটা ও শরীরের একাধিক স্থানে আঘাতের চিহৃ ও রক্ত রয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, হত্যা করা হয়েছে এটা নিশ্চিত। প্রাথমিকভাবে পরকীয়া কারণ মনে হলেও তদন্তের পর পরিস্কার ধারণা পাওয়া যাবে।
নিহতের স্বজন ও স্থানীয়রা বলছেন- পরকীয়া প্রেমের জেরে চাচাতো বোন ও তার শ্বশুর বাড়ির লোকজন স্বপনকে পিটিয়ে হত্যা করে মরদেহ ফেলে পালিয়েছে। নিহত যুবক স্বপন আলী (২৭) চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার আব্দুর রশিদের ছেলে। তিনি গাড়ি চালক ছিলেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews