আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের একদল বিজ্ঞানী কোভিড শনাক্তের জন্য ৮টি কুকুর ব্যবহার করেন। তাতে দেখা গেছে কারও দেহে কোভিড উপস্থিতি আছে কি নেই তা শনাক্তে কুকুরগুলো ৯৫ শতাংশ ক্ষেত্রে সফল হয়েছে। এ কুকুরগুলো বিশেষ শ্রেনীর, চিকিৎসা বিজ্ঞানী এর্ফে ফানো গত শুক্রবার বলেন, আমরা কুকুরের শরীরে আগে একধরণের ভ্যাকসিন প্রয়োগ করেছি। এতে তারা কোভিড সরাক্ত করতে পারছে। খবর,বিবিসি অনলাইন
করোনার ক্ষেত্রে উপসর্গহীন মানুষরাই ভাইরাসটির বিস্তার ছড়ানোর জন্য অনেকটা দায়ী বলে মনে করা হচ্ছে। কারণ তাদের দেহে দুই সপ্তাহ অর্থাৎ ১৪ দিন পর্যন্ত এ ভাইরাসের লক্ষণ প্রকাশ পাচ্ছে না। আর তাই গণহারে করোনা পরীক্ষার জন্য কুকুরকে ব্যবহার করা যায় কিনা তা নিয়ে চলছিল গবেষণা।
স্পুটনিকে বলা হয় এরকম চিকিৎসা পদ্ধতিতে সাফল্য পেয়েছেন বিজ্ঞানীরা। গবেষণাটি করেছেন ফ্রান্সের ন্যাশনাল ভেটেরিনারি স্কুল অব আলফোর্ট-এর বিজ্ঞনীরা করোনা শনাক্তকরণের বিকল্প উপায়ের খোঁজে এই শনাক্তকরণ পদ্ধতি নিয়ে গবেষণা চালান।
গবেষকরা মোট ৩৬০ জন মানুষের নমুনা (স্যাম্পল) ওই কুকুরগুলোকে দিয়ে পরীক্ষা করান। এর মধ্যে করোনা পজিটিভ এবং করোনা নেগেটিভ উভয় রকম মানুষের নমুনাই ছিল। তাদের চালানো গবেষণায় কুকুরগুলোর ৯৫ শতাংশ ক্ষেত্রে সঠিকভাবে তা শনাক্ত করতে সক্ষম হয়।
যুক্তরাজ্যের বিজ্ঞানীরাও প্রশিক্ষিত কুকুর দিয়ে করোনা রোগী শনাক্তের জন্য গবেষণা চালিয়ে যাচ্ছেন।
আইএনবি/বি.ভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews