বরিশাল প্রতিনিধি: বরিশালে ২ কিশোরীকে গৃহকর্মী ও পার্লারে কাজ দেওয়ার কথা বলে জিম্মি করে পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে পাঁচারকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে নগরীর বগুড়া রোডের হাবিব ভবনে অভিযান চালিয়ে কিশোরীদের উদ্ধার এবং ৩ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন আবদুল কালাম, রহিমা বেগম ও বেল্লাল মল্লিক। এর আগে মঙ্গলবার সকালে ওই পাঁচারকারীদের কবল থেকে রক্ষা পাওয়া বরগুনার তালতলীর এক কিশোরী কোতয়ালী থানায় অভিযোগ করেন।
অভিযোগে তিনি জানান, গৃহকর্মীর কাজ দেওয়ার কথা বলে তাকে নারী পাঁচারকারীদের কাছে বিক্রি করে দেয়া হয়। সেখানে তাকে চোখ বেঁধে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ এবং পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে বাড়ির উদ্দেশ্যে গাড়িতে উঠিয়ে দেয়া হয়। পরে তিনি থানায় গিয়ে অভিযোগ করে।
তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে মঙ্গলবার রাতে ওই ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় ওই বাসায় জিম্মি থাকা ২ কিশোরীকে উদ্ধার করে পুলিশ। পাঁচারকারী চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে এ ঘটনায় মানব পাঁচার আইনে মামলা দায়েরসহ নারী পাচারকারী চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন।
আইএনবি / বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews