কিশোরগঞ্জ প্রতিনিধি::কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে ধানের শীষের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান ১ লাখ ৩২ হাজার ৫৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী রোকন রেজা শেখ পেয়েছেন ৫৫ হাজার ৬৪৬ ভোট।
এ আসনের মোট ১৫০টি কেন্দ্রের হিসাব মতে বিজয়ী ফজলুর রহমান নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৭৬ হাজার ৯০৭ ভোট বেশি পেয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার তথ্য মতে কিশোরগঞ্জ-৪ আসনে মোট ভোট পড়েছে প্রায় ৫০ শতাংশ।
এ আসনে নারী-পুরুষ মিলিয়ে মোট ভোটার ছিল ৪ লাখ ৮ হাজার ৩৫২ জন। এ আসনে মোট প্রার্থী ছিল আটজন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews