কিশোরগঞ্জ প্রতিনিধি: এক হাজার ২৫৫ পিস ইয়াবাসহ কিশোরগঞ্জের অষ্টগ্রাম থেকে তিনজনকে গ্রেফতার করেছে র্যাব।
রবিবার রাত সাড়ে ৯ টার দিকে অভিযান চালিয়ে র্যাব ১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল তাদের গ্রেফতার করে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বেচা-কেনার খবর পেয়ে অষ্টগ্রাম উপজেলার খাঁন ঠাকুর দিঘীরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে এক হাজার ২৫৫ পিস ইয়াবা, নগদ সাড়ে ৪ হাজার টাকা ও দুটি মোবাইল ফোনসেটসহ তিনজনকে গ্রেফতার করে। তারা হল, অষ্টগ্রাম উপজেলার খাঁন ঠাকুর দিঘীরপাড়া গ্রামের মৃত শেখ জমিরউদ্দীনের ছেলে হাবিব মিয়া (৩৫), হাটখোলা গ্রামের আব্দুর রহিমের ছেলে সুবেল (৩৬) ও কুতুব মসজিদপাড়ার মৃত নূরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩০)।
র্যাবে কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান গ্রেফতার তিনজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে অষ্টগ্রাম থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews