গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-৪-এ মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া আমিরুল ইসলাম প্রকাশ রাসেদউদ্দীন (৩৪) নামে এক কয়েদি মারা গেছেন। আজ শনিবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কয়েদির (নম্বর ২৫৯৭/এ)। তার বাড়ি নোয়াখালী হাতিয়া উপজেলার মধ্যম চেঙ্গা গ্রামে। তার বাবার নাম নুরুল ইসলাম।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, ‘মারা যাওয়া কয়েদি ২০১৫ সালের ২১ আগস্ট কুমিল্লা কারাগার থেকে কাশিমপুরে আনা হয়। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে হাতিয়ায় একটি মামলা হয়। ওই মামলায় ২০১৪ সালে তাকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত।’
সিনিয়র জেল সুপার বলেন, ‘গতকাল শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে ওই কয়েদি কারাগারে আত্মহত্যার চেষ্টা করেন। পরে আমরা তাকে উদ্ধার করে রাতেই গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেই। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।’
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews