আইএনবি ডেস্ক:করোনা বিধিনিষেধের পর আবারও সারাদেশে চালু হতে যাচ্ছে আন্তঃনগর ও কমিউটার ট্রেন যোগাযোগ। আগামী বুধবার থেকে দেশের বিভিন্ন পথে ৩৮ জোড়া আন্তঃনগর ও ২০ জোড়া মেইল/কমিউটার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আজ রবিবার রেলপথ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা যায়।
এবার অর্ধেক আসনের পরিবর্তে শতভাগ আসনে যাত্রী পরিবহন করা হবে। খোলা থাকবে টিকিট কাউন্টার। ট্রেনের মোট টিকিটের অর্ধেক বিক্রি হবে কাউন্টারে বাকি অর্ধেক অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে। আগামীকাল সোমবার সকাল থেকে কাউন্টারে টিকিট বিক্রি শুরু হবে। তবে এখনও বন্ধ থাকবে প্ল্যাটফর্ম ও স্ট্যান্ডিং টিকিট।
বাংলাদেশ রেলওয়ের পরিচালন বিভাগের অতিরিক্ত মহাপরিচালক সরদার শাহাদাত আলী কালের কণ্ঠকে বলেন, 'ঈদে যেখানে ট্রেন থামানো হয়েছিল সেখান থেকেই আবার চালু করা হচ্ছে। তবে ঢাকা-গাজীপুর ও তুরাগ লোকাল অংশে দুটি ট্রেন বাড়ানো হচ্ছে। আমরা কয়েকদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলাম, তাই সমস্যা হবে না। চেষ্টা করছি আগামীকাল সকাল থেকেই কাউন্টারে টিকিট বিক্রি শুরু করতে।'
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews