ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি ও কার্টুনিস্ট এম এ কুদ্দুস আর নেই।
আজ (শনিবার) সকাল সাড়ে ৮টার দিকে শাহীনবাগের বাসায় স্ট্রোক করে মারা গেছেন তিনি।
এম এ কুদ্দুসের ভাই ও সাংবাদিক শাহজাহান মোল্লা তার মৃতু্র খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, কদ্দুস সকাল সাড়ে ৮টার দিকে শাহীনবাগের বাসায় স্ট্রোক করে মারা যান।
এম এ কুদ্দুস সর্বশেষ দৈনিক ইত্তেফাকে কর্মরত ছিলেন। এর আগে তিনি দৈনিক সংবাদসহ আরও কয়েকটি জাতীয় দৈনিকে কাজ করেছেন।
তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ছিলেন। তার জন্মস্থান রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে।
এনএ/
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews