আইএনবি ডেস্ক: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রধান কম্পিউটার বিশেষজ্ঞ শামসুজ্জামানকে বিপুল পরিমাণ জাল সনদ তৈরির অভিযোগে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাজধানীর আগারগাঁও নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।
সূত্র জানায়, আজ সকালে রাজধানীর আগারগাঁও এবং পীরেরবাগে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল সনদ, সনদ তৈরির সরঞ্জাম পাওয়া গেছে।
আইএনবি/ বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews