নোয়াখালী প্রতিনিধি: বদিউল আলম (৭৫) নামে নোয়াখালী জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (১১ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
বদিউল আলম সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের বীরকুট গ্রাামের নুরু মিয়ার ছেলে। তিনি সেনবাগ থানার নারী ও শিশু নির্যাতন মামলায় গত ২৫ সেপ্টেম্বর থেকে কারাগারে আছেন।
নোয়াখালী জেলা কারাগারের জেল সুপার ফণী ভূষণ দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার (১১ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে বদিউল আলম কারা হাসপাতালে অসুস্থ হয়ে পড়েন। উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাত ২টায় তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews