কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর পৌরসভা এলাকার ২নং ওয়ার্ডে উলিপুর-রাজারহাট সড়কের মহেশের বাজারে সোমবার সকাল ৭টার দিকে তানজিদ ইসলাম (১৬) নামে এক তরুণ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে।
নিহত তানজিদ ইসলাম বাকরেরহাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও পৌরসভার নিজাইখামার গ্রামের মৃত মো. বক্তার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭টার দিকে এক সাইকেল আরোহীকে পেছন থেকে আসা বালু বোঝাই ট্রাক ধাক্কা দিলে সাইকেল আরোহী ছিটকে রাস্তায় পড়ে যায়। এসময় ট্রাকের পেছনের চাকার নিচে তার মাথা পরে থ্যাঁতলে যায়। তার সাথে থাকা বই-খাতায় লেখা নাম দেখে প্রাথমিক অবস্থায় যুবকের পরিচয় নিশ্চিত করা হয় ।
প্রত্যক্ষদর্শীদের আরেক সূত্র জানায়, নিহত শিক্ষার্থীর কানে হেডফোন ছিল। সে এক হাত দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল, অন্যহাতে সাইকেল চালানো অবস্থায় খাবার খাচ্ছিল। অসাবধানতাই দুর্ঘটনার অন্যতম কারণ বলে জানিয়েছে সূত্রটি।
এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। উভয় পক্ষের উপস্থিতিতে সমঝোতার ব্যাপারে আলোচনা চলছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews