দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হিলি বাজারে একদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে ৫০ টাকা বেড়েছে। প্রকার ভেদে ৭০ টাকার কাঁচামরিচ এখন বিক্রি হচ্ছে পাইকারি বাজারে ১২০ টাকা কেজি দরে। খুচরা বাজারে এ পণ্যটি আবার বিক্রি হচ্ছে ১৩০ টাকা দরে।
বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে হিলি সবজি বাজার ঘুরে জানা যায়, বুধবার যে মরিচের কেজি ছিলো ৭০ থেকে ৮০ টাকা। আজ (বৃহস্পতিবার) তার দাম বেড়ে বিক্রি হচ্ছে পাইকারি বাজারে ১২০ টাকা দরে। খুচরা বাজারে তা আবার বিক্রি হচ্ছে ১৩০ টাকা কেজি দরে।
এদিকে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম হঠাৎ করে বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতা ও বিক্রেতারা।
হিলি বাজারে কাঁচামরিচের পাইকারি ব্যবসায়ী বিপ্লব হোসেন বলেন, ‘আমরা নওগাঁ জেলার বিভিন্ন এলাকা থেকে কাঁচামরিচ আমদানি করে থাকি। কিন্তু বন্যার কারণে ওইসব অঞ্চলের মরিচের অনেক ক্ষতি হয়েছে। যার কারণে সরবরাহ কমে গেছে, পাশাপাশি দামও বৃদ্ধি পেয়েছে।’
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews