আন্তর্জাতিক ডেস্ক: দৈনন্দিন কাজে টাকার প্রয়োজনীয়তা অপরিসীম। যা পেতে কাজ করে যাচ্ছে মানুষ।

ভারতের পশ্চিমবঙ্গে বুধবার (২০ নভেম্বর) কলকাতার ধর্মতলার বেন্টিক স্ট্রিটে আকাশে টাকা উড়ার এমনই একটি ঘটনা ঘটেছে ।
ধর্মতলার বেন্টিক স্ট্রিটের ২৭ নং লেনের একটি ২৭ তলা বিশিষ্ট বহুতল ভবন থেকে ফেলা হচ্ছে বান্ডিল বান্ডিল টাকা। প্রথমে শুধু টাকা ফেললেও পরে ৫০০ এবং ২০০০ টাকার নোটের বান্ডিল ফেলা হয় ওই ভবন থেকে। আর এভাবে আকাশ থেকে টাকা উড়তে দেখে চমকে যান রাস্তায় চলাচলকারী মানুষজন। দাঁড়িয়ে যান বহু মানুষ। অবাক ভাবে আকাশ থেকে টাকা পড়তে দেখতে থাকেন। তবে শুধু দাঁড়িয়ে যাওয়া নয়, রীতিমত আকাশ থেকে উড়ে আসা টাকা কুড়াতে হিড়িক পড়ে যায় সাধারণ মানুষের মধ্যে।
টাকার উড়ার দৃশ্য মুঠোফোনে ধারণ করেন এক পথচারী। যা রীতিমত হৈচৈ ফেলে দিয়েছে ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে।
টাকার মালিক ইচ্ছে করে এ টাকা উড়িয়ে দেয়নি । ভবনে অবস্থিত একটি অফিসে রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরের (ডিআরআই) অধিদপ্তরের অভিযানের সময় টাকাগুলো জানালা দিয়ে ফেলে দেওয়া হয় রাস্তায়। তবে কোন অফিস থেকে টাকাগুলো উড়ানো হয় তা এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় বিকেলে ভবন থেকে টাকা পড়ার দৃশ্য দেখা যায়।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews