নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের সাবেক বিএনপি নেতা হাজী আব্দুল করিম উল্লাহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল বুধবার রাত প্রায় ৯টার দিকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান বলে পারিবারিক সূত্রে জানা যায়। এ সময় তিনি করোনা ভাইরাস উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েন বলে সূত্রে প্রকাশ।
হাজী করিম রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ছিলেন বলে জানা যায়। তিনি এলাকায় একজন সুপরিচিত ও বিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন।
মরহুমের ছেলে জানান, ঈদের পর থেকে তার বাবা শ্বাসজনিত রোগে ভুগছিলেন। গতকাল বুধবার তার অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে নেয়ার পথেই মারা যান। বৃহস্পতিবার রাত প্রায় ৩টার দিকে তাকে দড়িকান্দি কবরস্থানে দাফন করা হয়েছে।
করোনায় মারা যাওয়া করিম হাজীর পরিবারের অন্যন্য সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা অতি জরুরী হয়ে পড়েছে। সেইসাথে তার পরিবারের সদস্যদের ও যারা দাফনের সাথে জড়িত ছিলেন তাদেরকে হোম কোয়ারাইন্টানে রাখার এবং এলাকাটি লকডাউন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
আইএনবি/বি. ভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews