আইএনবি নিউজ: দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৬২ জন। এছাড়া মারা গেছেন ৩৭ জন।
দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ২২ হাজার ৬৬০ জনে। আর মৃত্যু বেড়ে দাঁড়ালো ১ হাজার ৫৮২ জনে।
বুধবার (২৪ জুন) দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪ লাখ ৮০ হাজার ১০৩ জন। এছাড়া আক্রান্ত হয়েছেন ৯৩ লাখ ৬৯ হাজার ৯৬২ জন।
আইএনবি/বি.ভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews