আইএনবি ডেস্ক: রাজধানীর কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার (এসপি) নিকুলিন চাকমা জানান, রেলস্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মের একটি নির্জন স্থানে এই ককটেল বিস্ফোরণ ঘটে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া কমলাপুর রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্মকেন্দ্রিক নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার কিছু পর রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যার জেরে মো. বিল্লাল (৩২) নামের এক রিকশাচালক আহত হন। উল্লেখ্য, এর আগের দিনগুলোতেও রাজধানীর বিভিন্ন স্থানে একাধিক বাস অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews