আইএনবি ডেস্ক: রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনটির একটি বগিতে হঠাৎ আগুন ধরে যায় এবং মুহূর্তেই তা দাউদাউ করে জ্বলতে শুরু করে। আগুনের তীব্রতায় চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায় এবং আগুন পাশের বগিতেও ছড়িয়ে পড়তে দেখা যায়। এতে স্টেশনে অবস্থানরত যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরাই পরিকল্পিতভাবে এই বগিটিতে আগুন ধরিয়ে দিয়েছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা বগিতে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনার পর জিআরপি থানা পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছেন। উল্লেখ্য, এর আগে গত রাতেই একই স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews