আইএনবি নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কবি, সমালোচক ও স্থপতি রবিউল হুসাইনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

মঙ্গলবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী সাহিত্য ও স্থাপত্য ক্ষেত্রে রবিউল হুসাইনের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
তিনি বলেন, তার মৃত্যু সাহিত্য ও স্থাপত্য ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি। শেখ হাসিনা মরহুমের রুহের শান্তি ও মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
রবিউল হুসাইন মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ইন্তেকাল করেন। তিনি স্থপতি, কবি, শিল্প-সমালোচক, ছোটগল্পকার, প্রাবন্ধিক ও সংস্কৃতিকর্মী। ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ২০১৮ সালে একুশে পদক পান রবিউল হুসাইন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews