কক্সবাজার প্রতিনিধি: ভাসানচরের উদ্দেশ্যে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ক্যাম্প থেকে ২ হাজার ১৪৪ জন রোহিঙ্গা রওনা হয়েছেন। তার মধ্যে ভাসানচর থেকে বেড়াতে আসা ৬১৭ জন রয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে উখিয়ার ডিগ্রী কলেজ মাঠ থেকে নিরাপত্তার মধ্যে তাদেরকে ভাসানচরে পাঠানো হয়। এ বিষয়টি নিশ্চিত করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল।
তিনি বলেন, উখিয়া-টেকনাফের ক্যাম্প থেকে ২৩তম ধাপে ভাসানচরের উদ্দেশে যাওয়া রোহিঙ্গাদের প্রথমে উখিয়া ডিগ্রী কলেজ মাঠে নিয়ে আসা হয়। তার মধ্যে নতুন ছিল ১৫২৭ জন ও ভাসানচর থেকে আত্মীয়-স্বজনের কাছে বেড়াতে আসা ৬১৭ জন। সব মিলিয়ে ২ হাজার ১৪৪ জন রোহিঙ্গাকে নোয়াখালী ভাসানচরের উদ্দেশে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, চট্টগ্রামে পৌঁছানোর পর চট্টগ্রাম থেকে নৌবাহিনীর জাহাজে তুলে তাদের ভাসানচর আশ্রয়শিবিরে স্থানান্তর করা হবে।
আইএনবি / বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews